Friday, July 10, 2015

হাত থেকে পড়লেও আর ভাঙবে না আপনার প্রিয় ফোন!

     হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়নি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর। রাস্তায় পকেট থেকে তাড়াহুড়োয় ফোন বার করতে গেলেন, আর আপনার সাধের নতুন ফোনটি সোজা পকেট থেকে বেরিয়ে আছড়ে পড়ল রাস্তায়। আপনি তো চরম বেকায়দায়। ফোনের স্ক্রিনের দফারফা। এলসিডি সারানোর খরচের কথা ভেবে মাথায় হাত। কিন্তু কেমন হত যদি হাত থেকে পড়ে গেলেও ভাঙত না আপনার সাধের মুঠোফোনটি?



এবার এমনই এক প্রযুক্তি আনতে চলেছে অ্যাপেল। মেল অনলাইন সূত্রে খবর, অ্যাপেল তাদের নয়া আইফোনের জন্য এমন একটি প্রযুক্তি আনতে চলেছে যেখানে ফোন নিজে থেকেই পড়ে যাওয়ার সময় সতর্ক হয়ে যাবে। গত সপ্তাহেই অ্যাপেলের তরফে এই আবিষ্কারের পেটেন্ট নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে মেল অনলাইন। আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করতে চলেছে।

ফোনের সেন্সর আঁচ করে নেবে যে ফোনটি একটি উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে কি না। সেই সময় নিজে থেকে সতর্ক হয়ে যাবে ভবিষ্যতের আইফোন। ফোনের স্ক্রিন নিজে থেকেই মাটির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যাতে ফোনের ন্যূনতম ড্যামেজ হয়। এমনকী, ফোনের সঙ্গে হেডফোন লাগানো থাকলেও, তাও অটোমেটিক খুলে আসবে। নয়া এই প্রযুক্তি শুধু আইফোনে নয়, আইপ্যাডেও ব্যবহার করতে পারে অ্যাপেল, জানাচ্ছে মেল অনলাইন

১ মাস পানি পানেই হয়ে যাবেন সুন্দরী!

পানিরউপকারিতার কথা কার না জানা। পানি জীবন রক্ষা করে। পানি না খেলে কিডনি বিকল হয় এ কথাও সবার জানা আছে। তবে পানির আরো এক উপকারিতার কথা না বললেই নয়। যারা সুন্দরি হতে চান তারা যদি প্রতিদিন শুধু পানিই পান করেন তাহলেই তাদের মনের আশা পূরণ হবে।
সম্প্রতি নিউজ ওয়েবসাইট ডেইলি মেইলের কাছে এমনটাই দাবি করেছেন দুই সন্তানের জননী সারা স্মিথ। তার কাছে সুন্দরী হওয়া একেবারেই পানির মতো সোজা। আর এ কাজে দরকার নিয়মিত পানি পান করা।


সারা স্মিথ বলেন, ‘কোনও বোটক্স নয়। ঘণ্টায় ঘণ্টায় শুধু পানি খেয়েই আমি সুন্দরী হয়ে উঠেছি।’
তিনি জানান, মাথার যন্ত্রণার কারণে তিনি ঠিকমতো ঘুমাতে পারতেন না। মাথা ব্যথা দূর করতে চিকিৎসকরা তাকে বেশি করে পানি পান করার পরামর্শ দেন। চিকিত্‍সকের পরামর্শে ঘণ্টায় ঘণ্টায় পানি পান করতে শুরু করেন তিনি। টানা ১ মাস ধরে চলে তার এই পানি পানের কাজ। প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করতেন সারা। আর তাতেই ক্রমে সুন্দরী হয়ে উঠেছেন তিনি।

টাইম বম্বের অ্যান্টি এজিং রেঞ্জের ডাক্তার জো সিনকোটা জানিয়েছেন, বয়সের সঙ্গে ত্বকের পানি শোষণের ক্ষমতা কমে আসে। ফলে প্রায়ই ডি-হাইড্রেশনের সমস্যা দেখা দেয়। যার জন্য ত্বকের উজ্জ্বলভাব কমে যায়। তাই পানি খাওয়া বরাবরই ত্বকের জন্য ভালো।

Thursday, July 9, 2015

বিনা কাষ্টমসে বিদেশ থেকে কি কি জিনিস আনতে পারবেন

   আমাদের অনেকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বিদেশে থাকেন। দেশ-বিদেশ যাতায়ত করার সময় আমরা বিদেশ থেকে অনেক জিনিস এনে থাকি, সেটা হয়ত প্রয়োজনে বা শখের বশে, অথবা আত্মীয়কে খুশি করতে। তো, যারা জানি না কি কি পন্য বিদেশ থেকে বিনা শুল্কে আনা যায় আর কোন কোন পন্যে শুল্ক দেয়া লাগে তাদের জন্য এই অকর্মা পোষ্ট। অনেক সময় সামান্য একটু অসর্তকতার কারনে আপনার ক্রয়কৃত পন্য এয়ারপোর্টে ফেলে আসতে হয় অথবা শুল্ক বাবদ দিতে হয় অনেকগুলি টাকা।
আগেই বলি বাণিজ্যিক ভিত্তিতে পন্য আনার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। শুধুমাত্র নিজ ব্যবহার, গৃহস্থালী ব্যবহারের জন্য প্রযোজ্য।
প্রথমেই দিচ্ছি শুল্ক কর আরোপযোগ্য পন্যের তালিকা
(
ক) ব্যাক্তিগত এবং গৃহস্থালী কাজে ব্যাবহৃত হয় না এমন পন্য।
(
খ) দুইটি স্যুটকেসের অতিরিক্ত স্যুটকেসে আনীত ব্যাগেজ। তবে ৩য় স্যুটকেসে আনীত বইপত্র, সাময়িকি বা শিক্ষার উপকরণ শুল্ক ও কর মুক্তভাবে খালাসযোগ্য।
(
গ) বাণিজ্যিক পরিমানে যে কোন পন্য ব্যাগেজে আমদানী হলে শুল্ক ও কর আরোপযোগ্য।
(
ঘ) নিম্নে বর্ণিত পণ্য ব্যাক্তিগত ও গৃহস্থালী ব্যাগেজ হিসেবে আমদানী হলেও প্রতিটির পাশে উল্লেখিত হারে কর পরিশোধ করতে হবে।
(
১) টেলিভিশন (CRT) ২৫” এর উর্ধ্বে হলে ২৯” পর্যন্ত ৩০০০/- টাকা।
(
২) Plasma, LCD, TFT ও অনুরুপ প্রযুক্তির টেলিভিশন:
(
ক) ১৭” হতে ২১” পর্যন্ত = ১০,০০০.০০/= টাকা,
(
খ) ২২” হতে ২৯” পর্যন্ত = ১৫,০০০.০০/= টাকা,
(
গ) ৩০” হতে ৪২” পর্যন্ত = ২০,০০০.০০/= টাকা,
(
ঘ) ৪৩” হতে ৫২” পর্যন্ত = ৫০,০০০.০০/= টাকা,
(
ঙ) ৫৩” হতে তদুর্ধ সাইজ = ৭৫,০০০.০০/= টাকা।
(
৩) (ক) ৪টি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৪,০০০.০০/= টাকা।
(
খ) ৪ এর অধিক তবে সবোর্চ্চ ৮টি স্পিকারসহ (মিউজিক সেন্টার) হোম থিয়েটার/সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৮,০০০.০০/=
(
৪) রেফ্রিজারেটর/ ডিপ ফ্রিজার = ৫,০০০.০০/=
(
৫) ডিশ ওয়াশার/ ওয়াশিং মেশিন/ ক্লথ ডায়ার = ৩,০০০.০০/=
(
৬) এয়ারকুলার/ এয়াকন্ডিশনার
(
ক) উইন্ডো টাইপ = ৭,০০০.০০/= টাকা
(
খ) স্প্লিট টাইপ = ১৫,০০০.০০/= টাকা
(
৭) ওভেন বার্নারসহ = ৩,০০০.০০/=
(
৮) ডিস এন্টেনা = ৭,০০০.০০/=
(
৯) স্বর্ণবার বা স্বর্ণপিন্ড (সবোর্চ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম বা ভরি= ১৫০.০০/=
(
১০) রৌপ্যবার বা রৌপ্য পিন্ড (সর্বোচ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম = ৬.০০/=
(
১১) HD Cam, DV Cam, BETA Cam & Professional used Camera = 15,000.00 Taka.
(
১২) এয়ারগান/ এয়ার রাইফেল = ২,০০০.০০ টাকা (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমুতি সাপেক্ষে আমদানিযোগ্য, আমদানি নীতি-আদেশ ২০০৩-২০০৬ দ্রষ্টব্য )
(
১৩) ঝাড়বাতি = ৩০০.০০ টাকা প্রতি পয়েন্ট।
(
১৪) কার্পেট ১৫বর্গ মিটার পর্যন্ত = ৫০০.০০ টাকা প্রতি বর্গমিটার।
এবার দেখুন কি কি পন্য বিনা শুল্কে আমদানীযোগ্য (প্রত্যেকটি ১টি করে)।
১. ক্যাসেট প্লেয়ার/ টু ইন ওয়ান,
২. ডিস্কম্যান / ওয়্যাকম্যান অডিও,
৩. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার,
৪. ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, ইউপিএস, স্ক্যানার, ফ্যাক্স মেশিন।
৫. ভিডিও ক্যাম: এইচ ডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় না এমন ক্যামেরা ব্যাতিত সব।
৬. ডিজিটাল ক্যামেরা,
৭. সাধারণ/পুশবাটন/কর্ডলেস টেলিফোন সেট
৮. সাধারণ ইলেকট্রিক ওভেন/ মাইক্রোওয়েভ ওভেন,
8.
পোস্টটি (ফেসবুক.কম/banglacomics) থেকে কপিকৃত !
৯. রাইস কুকার/ প্রেসার কুকার,
১০. টোস্টার/ স্যান্ডউইচ মেকার/ ব্লেনডার/ ফুড প্রসেসর/ জুসার/ কফি মেকার।
১১. সাধারণ ও বৈদ্যুতিক টাইপ রাইটার,
১২. গৃহস্থালী সেলাই মেশিন (মেনুয়াল/বৈদ্যুতিক)
১৩. টেবিল / প্যাডেস্টাইল ফ্যান,
১৪. স্পোর্টস সরন্জাম (ব্যাক্তিগত ব্যবহারের জন্য)
১৫. ২০০ গ্রাম ওজনের স্বর্ণ/র্যোপ্য অলংকার (এক প্রকারের অলংকার ১২টির অধিক হবে না)।
১৬. এক কার্টুন সিগারেট (২০০ শলাকা),
১৭. ২৪” পর্যন্ত রঙ্গিন টিভি (সিআরটি)/সাদাকালো টিভি,
১৮. ভিসিআর/ভিসিপি,
১৯. সাধারণ সিডি ও দুই স্পিকার সহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার/ সিডি/ ভিসিডি/ ডিভিডি/এলডি/ এমডি সেট)
২০. ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি ব্লুরেডিস্ক প্লেয়ার,
২১. এলসিডি মনিটর ১৭” পর্যন্ত (টিভি সুবিধা থাকুক বা নাই থাকুক),
২২. একটি মোবাইল সেট।